এখন ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মন্দিরের গেটের তালা পরিবর্তন ও ভাঙচুরের অভিযোগ; মন্দির কমিটির অভিযোগের পর দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ মন্দিরে প্রবেশে বাধার অভিযোগ, মনা ও মুস্তাফিজ পুলিশ হেফাজতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশে বাধা, মন্দিরের গেটের তালা পরিবর্তন এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পোশাকশিল্প প্রতিষ্ঠান নীট কনসার্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট মনির হোসেন মোল্লা (মনা) ও মুস্তাফিজ নামে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিলস্ সার্বজনীন দুর্গা মন্দিরের জমি দখল, সীমানাপ্রাচীর নির্মাণ এবং মন্দিরে পূজার্চনায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নীট কনসার্ন গ্রুপ ও মন্দির পরিচালনা কমিটির মধ্যে বিরোধ চলে আসছিল।
সাম্প্রতিক সময়ে মন্দিরের ভেতরে বাইরে থেকে লোকজন এনে ভাঙচুর চালানো এবং মন্দিরের প্রবেশপথের গেটের তালা পরিবর্তন করে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। এতে সনাতন ধর্মাবলম্বীদের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রম ও পূজার্চনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী নীট কনসার্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট মনির হোসেন মোল্লা ও মুস্তাফিজের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় মনির হোসেন মোল্লা (মনা) ও মুস্তাফিজ নামে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মন্দিরের জমি, প্রবেশাধিকার ও ধর্মীয় কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের বিরোধের সুষ্ঠু সমাধান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত হয়েছে: ০৬:৫৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬