এখন ০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা ও বিশেষ ভূমিকা রাখায় জেলার পাঁচ থানার একজন করে গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান।

পঞ্চগড়ে পুলিশ সুপারের পক্ষ থেকে পাঁচ গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পুলিশকে তথ্য দিয়ে সহায়তা, এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রদান এবং অপরাধ নির্মূলে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ পঞ্চগড়ে পাঁচজন গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে পঞ্চগড় পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত জেলা পুলিশের কল্যাণ সভায় তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জেলার পাঁচটি থানার একজন করে মোট পাঁচজন গ্রাম পুলিশকে অপরাধ দমনে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম সম্মাননাপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি গ্রাম পুলিশদের আরও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও পুলিশকে সহযোগিতায় গ্রাম পুলিশদের ভূমিকার স্বীকৃতি হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত হয়েছে: ০৯:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬