এখন ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ছেঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন আটক

মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: ছাত্রলীগ নেতা নূর নবী খাঁন সহ আটক ১২

বিশেষ সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর নবী খাঁন, পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন এবং যুবলীগ নেতা কামরুল হাসান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই জীবন, এএসআই রবিউল এবং থানার সেকেন্ড অফিসার এসআই সাদেক।
এদিকে, রাজনৈতিক পরিচয়ের কারণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটকের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের অভিযান চলমান থাকায় উপজেলাজুড়ে এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।

প্রকাশিত হয়েছে: ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬