এখন ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১১শ আনসার-ভিডিপি সদস্যকে গাছের চারা বিতরণ করলেন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ে ১১শ আনসার-ভিডিপি সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার-ভিডিপি সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনারা শুধু গাছের চারা নিয়ে রোপণ করলেই হবে না। গাছগুলো রোপণের পর নিয়মিত পরিচর্যা করতে হবে। তাহলে গাছগুলো বেঁচে থাকবে এবং পরিবেশের উপকারে আসবে।”
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় পঞ্চগড়েও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।
এর আগে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার ভিডিপির ৬০০ সদস্য এবং ৪৭০ জন প্রশিক্ষণার্থীসহ মোট ১ হাজার ৭০ জনের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। আয়োজকদের দেওয়া হিসাবে কর্মসূচিতে মোট ১১শ সদস্যকে চারা বিতরণের কথা উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফরিদ রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট হারুন অর রশীদ, বোদা উপজেলার ভারপ্রাপ্ত আনসার-ভিডিপি কর্মকর্তা অমলেন্দু রায়, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং রংপুর বিভাগীয় সাবেক জাসাসের সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার আনসার-ভিডিপির প্রশিক্ষিকা কাশমিনা আক্তার আনসার সদস্যদের প্যারেড পরিচালনা করেন।
বক্তারা বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি চারা সংরক্ষণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১১শ আনসার-ভিডিপি সদস্যকে গাছের চারা বিতরণ করলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬