এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আদালত প্রাঙ্গণে নতুন ভবন নির্মাণের উদ্বোধন, নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান এমপি সেলিমুজ্জামান সেলিমের

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ১১:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬০০ পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন

এ সময় গোপালগঞ্জের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নতুন ভবনের নির্মাণকাজের সফলতা ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান।
পরে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “আমি গোপালগঞ্জের ছেলে। গোপালগঞ্জ নিয়ে কেউ কটাক্ষ করলে আমিও কষ্ট পাই।”
তিনি বলেন, অনেকে বলেন, বিগত সময়ে গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু তিনি যদি পারতেন, তাহলে তাদের এনে জেলা আইনজীবী সমিতির বর্তমান ভবনটি দেখাতেন। ভবনটি দেখলে তারা বুঝতে পারতেন, গোপালগঞ্জে তেমন উন্নয়ন হয়নি।
আদালতের বিজ্ঞ বিচারকদের উদ্দেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, বিচারকরা যেন নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তার নামে ৫৭টি মামলা হয়েছিল। তাই মামলা-মোকদ্দমার কারণে একজন মানুষের কী ধরনের কষ্ট হয়, তা তিনি জানেন।
তিনি আরও বলেন, নিরপরাধ ব্যক্তিরা যেন সুবিচার পান, সে বিষয়টি বিচারকদের অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামচুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান এবং জেলা আইনজীবী সমিতির আইনজীবীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনা এবং বিচারপ্রার্থীদের সেবা প্রদানে আরও কার্যকর পরিবেশ তৈরি হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আদালত প্রাঙ্গণে নতুন ভবন নির্মাণের উদ্বোধন, নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান এমপি সেলিমুজ্জামান সেলিমের

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত হয়েছে: ১১:২৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬