এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গ্যাস সংকট ও লোডশেডিং বন্ধ, বিদ্যুতের দাম কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে

জেলা জামায়াতের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন,জেলা বায়তুল মাল সেক্রেটারি মনিরুল ইসলাম, বোদা উপজেলা কর্ম পরিষদ সদস্য সফিউল্লাহ সুফি, পঞ্চগড় পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন, জেলা তালবিয়াত সেক্রেটারি শাহীদ আল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, খেলাফত মজলিসের হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমূখ।

পরে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলেন,অবিলম্বে গ্যাস সংকট নিরসনে কার্যকর ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা ঘোষণা ও বাস্তবায়ন,দেশব্যাপী লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্য নির্ধারণ করা।

ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তদন্ত পূর্বক সংশোধন এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রতিকার নিশ্চিত করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার তদারকি জোরদার এবং কার্যকর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা।

মজুতদারি, সিন্ডিকেট, কালোবাজারি ও বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহণ করা ও জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংঘটিত দুর্নীতি, অপচয় ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করে জনগণের অর্থে পরিচালিত সব সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে হবে।

দেশের বর্তমান অর্থনৈতিক ও জনজীবনের সংকট মোকাবিলায় রাজনৈতিক দল, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গ্যাস সংকট ও লোডশেডিং বন্ধ, বিদ্যুতের দাম কমানো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য।

পঞ্চগড়ে ১০ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬