এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বোদায় কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির ঘোষণা

চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেবে সরকার: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ ঘোষণা দিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
রবিবার (১৯ জুলাই) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। পরবর্তীতে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং ওই কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের ঘাটতি পূরণে সরকার ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন চালু করা হবে এবং পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের আসল এবং অর্জিত সুদ মওকুফ করা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, বোদা উপজেলায় মোট ৮ কোটি ৭৩ লাখ টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এতে ৫ হাজার ৮৯২ জন কৃষক উপকৃত হন। অনুষ্ঠানে তাদের হাতে কৃষি ঋণ মওকুফের সনদ, গামছা এবং পাঁচটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। স্বাগত বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি ঋণ কমিটির সভাপতি রবিউল ইসলাম।
এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার কৃষি কর্মকর্তা রাসেদ ইসলাম এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিবান্ধব নীতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান কৃষকদের জন্য স্বল্প সুদে ও বিনা জামানতে কৃষি ঋণের ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া কৃষকদের খেলাপি কৃষি ঋণ মওকুফসহ কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বোদা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের অংশগ্রহণে ‘কৃষক আনন্দ মেলা’ অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বোদায় কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির ঘোষণা

চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেবে সরকার: পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশিত হয়েছে: ০৮:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬