এখন ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও 'পুশ ইন' বন্ধসহ বিভিন্ন দাবিতে সমাবেশ

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পঞ্চগড়ে স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও ‘পুশ ইন’ বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা জজ আদালত চত্বর থেকে স্বাগত মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরেবাংলা পার্ক সংলগ্ন চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন দাবিসংবলিত স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব না থাকলেও সঞ্চালনা করেন পঞ্চগড় পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন। তিনি বলেন, গণভোটের গণরায় যথাযথভাবে বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য দেন বিডিপির জেলা সভাপতি মাসুদ, এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর জেলা সভাপতি কামাল হোসেন এবং দলের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসাইন।
সমাবেশে পঞ্চগড় পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জয়নাল আবেদীনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে তৃণমূল পর্যায়ে জনমত গড়ে তোলা এবং সাধারণ মানুষকে কর্মসূচিতে সম্পৃক্ত করার উদ্দেশ্যেই এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও 'পুশ ইন' বন্ধসহ বিভিন্ন দাবিতে সমাবেশ

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬