এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত, জলবায়ু সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো পঞ্চগড়েও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশবাদী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক আব্দুল গফুর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা ইকবাল হোসাইন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলাশয় ও জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপনকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন তারা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কারিগরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত, জলবায়ু সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৬:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬