
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ১ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মোঃসালাউদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের জীবন। সমাজে প্রতিষ্ঠিত হোক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ।”
তিনি আরও বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, বরং আত্মত্যাগ, মানবতা ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য শিক্ষা। ঈদের এই মহিমান্বিত সময়ে সমাজের বিত্তবানদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মোঃ সালাউদ্দিন বলেন, “আমরা সবাই যদি ঈদের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেই, তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে। সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে।”
পাশাপাশি তিনি নাসিক ১নং ওয়ার্ড বাসীর সহ সকলের কাছে “কাউন্সিলর” পদে দোয়া ও সমর্থন চেয়েছেন এবং সকালের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এই প্রত্যাশা ব্যক্ত করেন।
















