এখন ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের পর সাবেক নাসিক মেয়র আইভীর মুক্তির পথে কাটলো শেষ আইনি জটিলতা

১২ মামলায় সাবেক নাসিক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান আইভী। রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করলে বিষয়টি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
শুনানি শেষে আদালত হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
এর আগে হত্যা, সহিংসতা, পুলিশের কাজে বাধাদানসহ মোট ১০টি মামলায় আইভীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। পাশাপাশি কয়েকটি মামলায় দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়। ফলে সব মিলিয়ে তার বিরুদ্ধে থাকা ১২টি মামলাতেই জামিন বহাল থাকে।
আইনজীবীরা জানান, বর্তমানে আইভীর বিরুদ্ধে থাকা কোনো মামলায় আর গ্রেফতারি বাধা বা জামিনসংক্রান্ত জটিলতা না থাকায় তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
উল্লেখ্য, বিভিন্ন সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা, নাশকতা, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের পর সাবেক নাসিক মেয়র আইভীর মুক্তির পথে কাটলো শেষ আইনি জটিলতা

১২ মামলায় সাবেক নাসিক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

প্রকাশিত হয়েছে: ০৮:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬