
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবের নির্দেশে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় চলমান এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে যানজট নিরসনে কাজ করছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার সময় শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে তিনি রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ দোকান সরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার উপর অবৈধ দোকান বসানোর কারনে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল, যা পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়ায়।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সালাউদ্দিন আহমেদ পরীক্ষা চলাকালীন সময়ে এসব দোকান বসতে নিষেধ করেন।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে ‘মরু’ নামের এক ব্যক্তি সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা দাবি করেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে সালাউদ্দিনকে চাপে রাখতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

পরবর্তীতে একটি মামলায় সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়,যা অত্র এলাকাবাসীর দাবি অনুযায়ী ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’। এদিকে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে কিছু কুচক্রী মহল বিএনপি নেতা সালাউদ্দিন এর সাথে রাজনীতি করা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: মোজাম্মেল ও মো: মোশাররফ কে নিয়ে মিথ্যা অপ প্রচার করা হয় যা তার কোনো ভিত্তি নেই তারা সকলে সেটার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
সকালে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করছেন। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের সুবিধার্থে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।













