এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়ে শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিভক্তি, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে উত্তেজনা

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এক পক্ষ অনুমোদিত কমিটির পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে আরেক পক্ষ নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে জেলার সদর উপজেলার মোলানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সংবাদ করেছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি৷
সংবাদ সম্মেলনে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুল্লাহ আজাদ ও সাধারণ সম্পাদক মো. কেরামত আলী সংবাদ সম্মেলনে বলে, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পঞ্চগড় জেলার অধিকাংশ শিক্ষক নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি জেলা কমিটি গঠন করা হয়। পরে জেলা বিএনপির সভাপতির সুপারিশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের পরামর্শক্রমে কমিটি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। যা ৩১ মার্চ ২০২৬ তারিখে অনুমোদন পায়। তারা অভিযোগ করে বলেন, ওই অনুমোদিত কমিটির বিরুদ্ধে নাসের বাবুলের নেতৃত্বে একটি পক্ষ গতকাল ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন করে কমিটি সম্পর্কে অজ্ঞতার কথা জানিয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা দেয়। তবে তাদের দাবি, সংশ্লিষ্টদের একাধিকবার বৈঠকে আহ্বান জানানো হলেও তারা উপস্থিত হননি।
এছাড়া নাসের বাবুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিটিতে দায়িত্ব নিয়ে কার্যকর ভূমিকা না রাখার অভিযোগও তোলা হয়। এমনকি উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য পদে তার বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিভক্তি, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্ব, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে উত্তেজনা

প্রকাশিত হয়েছে: ০১:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬