এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পঞ্চগড়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় বেআইনিভাবে জোরপূর্বক জমি দখল করে রাখার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পাশাপাশি নিয়মিত হুমকি-ধামকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো এবং আদালতের রায় পাওয়ার পরও জমি বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এরশাদ আলী। এসময় শামীম হোসেন ও শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, মোট ১৬টি দাগে ৭ একর ৮৭ শতক জমির মধ্যে তাদের অংশ রয়েছে ২ একর ৭ শতক। অভিযোগ করে তারা বলেন, এই জমির মধ্যে প্রায় ১ একর জমির মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ৮০ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছে। অবশিষ্ট জমির মধ্যে ২৪টি দোকানঘর তাদের দখলে রয়েছে।

তাদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের জমি ও দোকানঘর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, আদালতের রায় পাওয়ার পরও জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল আলিম, জগদল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মকছেদ আলী ও মোকাজ্জল হোসেনসহ স্থানীয় স্বার্থান্বেষী মহলের সহযোগিতায় তারা জমি দখলের চেষ্টা করছে।

বক্তারা বলেন, তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সুবিধাভোগী কিছু নেতা তাদের সহযোগিতা করছে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান আমাদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে: ১০:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬