
স্টাফ রিপোর্টারঃ আসন্ন চৌধুরী বাড়ি আদর্শ বাজার ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচন ২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোঃ আবুল কাশেম আদর্শ বাজারের সম্মানিত সকল ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আদর্শ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
মোঃ আবুল কাশেম আরও বলেন,
“আমি দীর্ঘদিন ধরে এই বাজারের সঙ্গে জড়িত। ব্যবসায়ীদের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা রয়েছে। নির্বাচিত হলে আমি সবার মতামতকে গুরুত্ব দিয়ে বাজারের উন্নয়নে কাজ করব।”
তিনি সকল ব্যবসায়ীদের কাছে দোয়া কামনা করে বলেন, বাজারের উন্নয়নের স্বার্থে মাছ মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য তিনি সবার প্রতি বিনীত আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনকে ঘিরে বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে মোঃ আবুল কাশেমের প্রচারণা ব্যবসায়ীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় নতুন নেতৃত্ব আসবে।
















