এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
১১টি পদে ১৮ জন নির্বাচিত হবেন

চৌধুরীবাড়ী আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬: তফসিল ঘোষণা, শুরু মনোনয়ন বিক্রি

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত চৌধুরীবাড়ী রেললাইন আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তফসিলও ঘোষণা করা হয়েছে।

নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৮ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করছে। কমিটির সদস্যরা হলেন—ডি.এইচ. বাবুল, আনিসুর রহমান সিকদার, আবুল কাশেম মেম্বার, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, লিয়াকত আলী লেকু, সাগর প্রধান, নাজিম উদ্দিন মেম্বার ও শেখ সামছুদ্দিন।

১১টি পদে ১৮ জন নির্বাচিত হবেন
এই নির্বাচনে মোট ১১টি পদে ১৮ জন প্রতিনিধি নির্বাচিত হবেন। পদগুলো হলো—
সভাপতি: ১ জন
সহ-সভাপতি: ৩ জন
সাধারণ সম্পাদক: ১ জন
সহ-সাধারণ সম্পাদক: ৩ জন
সাংগঠনিক সম্পাদক: ১ জন
কোষাধ্যক্ষ: ১ জন
দপ্তর সম্পাদক: ১ জন
প্রচার সম্পাদক: ১ জন
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: ১ জন
ধর্ম বিষয়ক সম্পাদক: ১ জন
কার্যনির্বাহী সদস্য: ৪ জন।

নির্বাচনী তফসিল ঃ
ঘোষিত তফসিল অনুযায়ী—
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
তফসিল ঘোষণা: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মনোনয়নপত্র সংগ্রহ: ২৮ ও ২৯ মার্চ (সকাল ১১টা–রাত ৮টা)
মনোনয়নপত্র জমা: ৩০ মার্চ (সকাল ১১টা–রাত ৮টা)
মনোনয়নপত্র বাছাই: ৩১ মার্চ
মনোনয়ন প্রত্যাহার: ২ এপ্রিল (রাত ৮টা পর্যন্ত)
বৈধ প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ৪ এপ্রিল (রাত ৮টা)
ভোটগ্রহণ: ১১ এপ্রিল ২০২৬ (শনিবার), সকাল ৯টা–বিকাল ৪টা।

উৎসবমুখর পরিবেশে মনোনয়ন বিক্রি ঃ
তফসিল ঘোষণার পর থেকেই বাজার এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। ২৮ ফেব্রুয়ারি মনোনয়ন বিক্রি শুরুর পর সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ইতোমধ্যে প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং নিজেদের অবস্থান শক্ত করতে প্রচারণা চালাচ্ছেন।

ব্যবসায়ীদের প্রত্যাশা ঃ
স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দক্ষ ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে। নতুন কমিটি বাজারের উন্নয়ন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

১১টি পদে ১৮ জন নির্বাচিত হবেন

চৌধুরীবাড়ী আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৬: তফসিল ঘোষণা, শুরু মনোনয়ন বিক্রি

প্রকাশিত হয়েছে: ০১:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬