এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গেজেট প্রকাশ

অন্তর্বর্তী সরকার ভেঙে দিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তারেক রহমান

বিশেষ সংবাদদাতাঃ অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্যও সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। একই সঙ্গে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে পৃথক আরেকটি গেজেটও প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সাংবিধানিক প্রেক্ষাপট
সংবিধানের ৫৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন কোনো সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সেই সাংবিধানিক বিধান অনুসারেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে গেজেটে উল্লেখ করা হয়।
রাজনৈতিক তাৎপর্য
অন্তর্বর্তী সরকারের অবসানের মাধ্যমে দেশে নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নতুন সরকারের মন্ত্রিসভা গঠন ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত ঘোষণাও শিগগিরই আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গেজেট প্রকাশ

অন্তর্বর্তী সরকার ভেঙে দিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬