এখন ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নিখোঁজের কয়েকদিন পর দুর্গন্ধ পেয়ে পুলিশ খামার থেকে মরদেহের দেহাবশেষ উদ্ধার করে

টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোরিকশা চালকের দেহাবশেষ উদ্ধার

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে পরিত্যক্ত একটি গরুর খামার থেকে রাশিদুল নামের এক অটোরিকশা চালকের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার পানিয়াবান্দা গ্রামের মফিজল হোসেনের ছেলে অটোরিকশা চালক মো. রাশিদুল ইসলাম (২৬) গত বছরের ২৬ নভেম্বর প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। রাশিদুলকে না পেয়ে গত ২৪ ডিসেম্বর সদর থানায় অজ্ঞাতনামা একটি মামলা করা হয়।

মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ৩ জানুয়ারি পানিয়াবান্দা বেলতা গ্রামের দবির উদ্দিনের ছেলে সহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমার ঘোনাপাড়া থেকে ভিকটিমের অটোরিকশা উদ্ধার করা হয়। সহিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে সজিব, পৌর এলাকার ঘোনাপাড়ার মো. আলমের ছেলে সাব্বির, উজ্জলের ছেলে মো. সোহেল, সদর উপজেলার বাসাখানপুরের রফিকের ছেলে ফরিদ হাসান ও শরিফুলের ছেলে মো. শাওন।

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতেই দেলদুয়ার উপজেলার বুরবুরিয়া গ্রামে মোখলেসুর রহমান ও সোহেলের পরিত্যক্ত গরুর খামার থেকে ভিকটিমের মাথার খুলি, একটি পা এবং মেরুদণ্ডের হাড় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেহাবশেষ দেখে পরিবারের লোকজন ভিকটিমকে শনাক্ত করেন। তবে ভিকটিমকে শতভাগ নিশ্চিতভাবে শনাক্ত করার জন্য উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নিখোঁজের কয়েকদিন পর দুর্গন্ধ পেয়ে পুলিশ খামার থেকে মরদেহের দেহাবশেষ উদ্ধার করে

টাঙ্গাইলে পরিত্যক্ত গরুর খামার থেকে অটোরিকশা চালকের দেহাবশেষ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬