এখন ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সীমান্ত পাহারায় নতুন মাত্রা যোগ করল সরদারপাড়া বিওপি; নিরাপত্তা ও নজরদারি হবে আরও শক্তিশালী

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে উদ্বোধন হলো নবনির্মিত সরদারপাড়া বিজিবি বিওপি

পঞ্চগড় জেলা  প্রতিনিধিঃ সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নব-নির্মিত সরদারপাড়া বিওপি’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

সরদারপাড়া বিজিবি বিওপি উদ্বোধন
সরদারপাড়া বিজিবি বিওপি উদ্বোধন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বড়শশী ইউনিয়নের সরদার পাড়া গ্রামে নব-নির্মিত এ বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের। ফিতা কাটা ও নাম ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন শেষে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি গাছের চারা রোপণ করেন ও দেশ-জাতির শান্তি ও উন্নতি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর বিজিবি সদস্যদের উদ্দেশে বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতেও দিনরাত পরিশ্রম করে দেশের সীমান্ত রক্ষা করে চলেছে। সীমান্ত সুরক্ষায় জনসচেতনতা ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদানে স্থানীয় জনগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি। সরদার পাড়া বিওপি চালুর ফলে সীমান্ত এলাকায় চোরা চালান, মাদক প্রবাহ, নারী ও শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে।

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন প্রায় ১৪৩ কিলোমিটার সীমান্ত অঞ্চলের নিরাপত্তা দায়িত্ব পালন করে। ডানাকাটা, মালকাডাংগা ও বড়শশী বিওপি থেকে সরদার পাড়া এলাকার দূরত্ব বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে এ স্থানে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দিয়েছিল। অবশেষে সীমান্ত সুরক্ষা আরও কার্যকর করতে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ১৯তম বিওপি হিসেবে সরদার পাড়া বিওপি উদ্বোধন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

সীমান্ত পাহারায় নতুন মাত্রা যোগ করল সরদারপাড়া বিওপি; নিরাপত্তা ও নজরদারি হবে আরও শক্তিশালী

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে উদ্বোধন হলো নবনির্মিত সরদারপাড়া বিজিবি বিওপি

প্রকাশিত হয়েছে: ১১:১৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫