এখন ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জে তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন; উপস্থিত ছিলেন ইউএনও তাসলিমা শিরিন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত

বিশেষ সংবাদদাতাঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে অংশগ্রহণকারী যুদ্ধকালীন কমান্ডার মোঃ হাফিজুর রহমান আর নেই। রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ২৯ নভেম্বর ২০২৫, শনিবার। নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা এ মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুর এসও মন্ডল পাড়া মাঠে জানাজা সম্পন্ন হয়। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী বিহবল ও তোপধ্বনির মাধ্যমে তাকে শেষ স্যালুট প্রদান করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিন এর  পক্ষে সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী ভূমি কমিশনার দেবযানি কর,  স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা অনুযায়ী তার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ইউএনও তাসলিমা শিরিন বলেন—
“আমরা আজ একটি মহান আত্মত্যাগী মানুষকে হারালাম। তার মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

পরিবারসূত্র জানিয়েছে, কমান্ডার মোঃ হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মাঝে গভীর শোকের সঞ্চার হয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নারায়ণগঞ্জে তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন; উপস্থিত ছিলেন ইউএনও তাসলিমা শিরিন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১১:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫