
নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী মামলার এক আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, “বৈষম্য বিরোধী মামলার এক আসামিসহ মোট ১৫ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য মামলারও আসামি রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালায়। বুধবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি শাহিনূর আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।













