এখন ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বগুড়ায় অপহরণ মামলার পলাতক আসামী সিয়াম গ্রেফতার | র‌্যাব-১২ এর অভিযানে ভিকটিম উদ্ধার

বগুড়ায় অপহরণ মামলার পলাতক আসামী সিয়াম গ্রেফতার, ভিকটিম উদ্ধার

  • মিরু হাসান
  • প্রকাশিত হয়েছে: ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭৫৪ পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ব

গুড়ার সারিয়াকান্দিতে দেড় মাস আগে সংঘটিত এক অপহরণ মামলার পলাতক আসামী সিয়ামকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর একটি চৌকস অভিযানিক দল। একই সঙ্গে মামলার ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখ বিকেল ৪টার দিকে ভিকটিম কলেজে ভর্তির ফরম তোলার জন্য বাড়ি থেকে ফুলবাড়ী বাজারে কম্পিউটারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে, ফুলবাড়ী বাজার সংলগ্ন সুকদহ ব্রীজের পূর্ব পাশে পৌঁছালে অপহরণকারী সিয়াম, বিবাহের প্রলোভন দেখিয়ে কৌশলে ভিকটিমকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

ঘটনার পরদিন ভিকটিমের মা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে সিয়াম পলাতক ছিল। পরে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামী গ্রেফতার এড়াতে আদমদিঘী উপজেলার সান্তাহার ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।

র‌্যাব-১২ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায়, সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি বিশেষ অভিযানিক দল গত ৭ নভেম্বর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ সিয়াম (২০)-কে গ্রেফতার করে এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ সিয়াম, পিতা মোঃ সাইফুল ইসলাম, গ্রাম—ফুলবাড়ী (গুলপাড়া), থানা—সারিয়াকান্দি, জেলা—বগুড়া।

পরে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে বগুড়া সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় অপহরণ মামলার পলাতক আসামী সিয়াম গ্রেফতার | র‌্যাব-১২ এর অভিযানে ভিকটিম উদ্ধার

বগুড়ায় অপহরণ মামলার পলাতক আসামী সিয়াম গ্রেফতার, ভিকটিম উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৭:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫