এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
৭ মার্চের ভাষণে ঐক্যের আহ্বান, বিভ্রান্ত না হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজের তাগিদ

প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকলেও জনগণের ভালোবাসায় সিক্ত তানভীর হুদা

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকলেও দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির তরুণ নেতা তানভীর হুদা। শনিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের আইডিল স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বাগানবাড়ি আইডিয়াল স্কুলের মাঠে তানভীর হুদা
বাগানবাড়ি আইডিয়াল স্কুল মাঠে তানভীর হুদা

সভায় তানভীর হুদা বলেন,

“প্রাথমিক মনোনয়ন আর চূড়ান্ত মনোনয়ন এক নয়। প্রাথমিক তালিকায় নাম না থাকা মানেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাই বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।”

বাগানবাড়ি আইডিয়াল স্কুল মাঠে তানভীর হুদার আগমন

তিনি আরও বলেন,

“জনগণই আসল শক্তি। বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে মতলবের মানুষ অতীতের মতো এবারও ঐক্যবদ্ধ থাকবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছি।”

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তানভীর হুদার প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি তরুণ, যোগ্য ও জনপ্রিয় নেতা— যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে নিবিড়ভাবে কাজ করছেন।

সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত স্থানীয় নেতারা জানান, তানভীর হুদার প্রতি সাধারণ জনগণের ভালোবাসা প্রমাণ করেছে— তিনি জনগণের মনোনীত প্রার্থী।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

৭ মার্চের ভাষণে ঐক্যের আহ্বান, বিভ্রান্ত না হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজের তাগিদ

প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম না থাকলেও জনগণের ভালোবাসায় সিক্ত তানভীর হুদা

প্রকাশিত হয়েছে: ১০:০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫