এখন ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ কমিশনার রোড এলাকায় ১টি ২৫০ কেভিএ ট্রেন্সফরমার চুরি

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ১২:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৬৭৫ পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আওতাধীন কমিশনার রোড এলাকায় একটি ২৫০ কেভিএ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে আনুমানিক রাত ৩টার পর অজ্ঞাতদলীয় চক্র ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়।

ঘটনার পরপরই গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ট্রান্সফরমার চুরির কারণে কমিশনার রোড ও বাকচীবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ করছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। রাতের আঁধারে এমন গুরুত্বপূর্ণ স্থাপনা চুরির ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

গোপালগঞ্জ ওজোপাডিকোর প্রধান উপ-সহকারী প্রকৌশলী এক বিবৃতিতে সম্মানিত গ্রাহকদের উদ্দেশে অনুরোধ করেন— “রাতে কোথাও ট্রান্সফরমার উঠা-নামা বা দীর্ঘ সময় ফিডার বন্ধ থাকার ঘটনা চোখে পড়লে আমাদের অফিসের পেইজে উল্লেখিত ফোন নম্বরে দ্রুত জানাতে পারেন।”

দ্রুত তদন্তের মাধ্যমে চোরচক্রকে শনাক্ত করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিদ্যুৎ সেবা সংক্রান্ত  অভিযোগ তথ্য প্রদান ::
গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো,
সেবা কেন্দ্র, পাওয়ার হাউজ,  গোপালগঞ্জ।
মোবাইল :01612995613
টেলিফোন:02478821624

কল সেন্টার:১৬১১৭ অথবা ০৯৬১০০১৬১১৭

টাউন ফিডার ও সার্কিট হাউস ফিডার:
উপ সহকারী প্রকৌশলী -০১৭০০৭০৯৯১৮

বিসিক ও মিয়াপাড়া ফিডার:
উপ সহকারী প্রকৌশলী -০১৭০০৭০৯৯১৯

মোহাম্মদ পাড়া, মেডিকেল কলেজ ও ভার্সিটি  ফিডার:
উপ সহকারী প্রকৌশলী -০১৭০০৭০৯৯২০

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জ কমিশনার রোড এলাকায় ১টি ২৫০ কেভিএ ট্রেন্সফরমার চুরি

প্রকাশিত হয়েছে: ১২:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫