এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর শোকের মাঝে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় মতি, সিদ্ধিরগঞ্জে আবেগঘন পরিবেশ

বিশেষ সংবাদদাতাঃ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ৫ আগস্ট মামলায় কারাগারে থাকার পর প্যারোলে মুক্তি পেয়ে তার স্ত্রী রোकेয়া রহমানের জানাজায় অংশ নিয়েছেন।

মরহুমা রোকেয়া রহমান গত বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

স্ত্রীর মৃত্যু সংবাদে পরিবারের গভীর শোকের মাঝে আজ দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে অস্থায়ীভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন সম্পন্ন করার পর তাকে পুনরায় কারাবন্দী করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জানাজা ও দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রোকেয়া রহমান স্বামীর রাজনৈতিক সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

পরিবার ও স্বজনরা সকলের কাছে দোয়া চেয়েছেন—আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দান করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্ত্রীর মৃত্যুর শোকের মাঝে প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় মতি, সিদ্ধিরগঞ্জে আবেগঘন পরিবেশ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫