এখন ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় বাজারে কয়েকজন ব্যবসায়ীর দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ গ্রহণের অভিযোগে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাজার বণিক সমিতি।

মঙ্গলবার (২১) দুপুরের পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে বাজার বণিক সমিতির ডাকে দোকান মালিক ও কর্মচারীরা একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

ম্মারকলিপিটি গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন চন্দ্র দাস। এসময় তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বাচ্চুসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, আপনারা জানেন, কয়েক মাস থেকে পঞ্চগড় বাজারে অসাধু ব্যবসায়ী ভাড়াকৃত দোকান আত্মস্বাথ করার লক্ষ্যে পয়তারা শুরু করেছে। এবং বিভিন্ন ভাবে তারা দোকান গুলো আত্নসার্থের পরিকল্পনা করতেছে। পঞ্চগড় বাজারে সকল ব্যবসায়ী একজোট হয়ে অসাধুদের উচ্ছেদের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতি পুর্বে বিষযটি প্রশাসনকে অবগত করেছি। স্মারকলিপির মাধ্যমে এই সমস্যা গুলো সমাধান করবেন।

পঞ্চগড় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম বাচ্চু বলেন, বাজার বণিক সমিতি বড় একটি সংগঠন। প্রায় ৫ হাজার ভোটার রয়েছে। আমরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে: ০২:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫