এখন ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

লুৎফর রহমান টুটুল, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে শরিফুল ইসলাম রাজা (৩৫) এক আইনজীবী মঙ্গলবার নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছে। সে বেড়াবুচনা সবুজবাগের প্রবাসী শান্তাহার মিয়ার বড় ছেলে। মৃত্যুকালে সে স্ত্রী ও দুটি কন্যা সন্তান রেখে গেছেন।
জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজা তার ঘরের আইপিএস চেক করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় আশের পাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা শান্তার মিয়া কুয়েত থেকে দেশে আসার পর তাকে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।শরিফুল ইসলাম রাজা বেসরকারী সংস্থা সেতু এনজিও‘র আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সেতু‘র চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সেতু‘র নির্বাহী পরিচালক মীর্জা সাহাদত হোসেন, পরিচালক (প্রশাসন) বিমল চক্রবর্তী,  শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:২৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫