এখন ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ৫২ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০২:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ৭৯৯ পড়া হয়েছে

তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীর জলঢাকা উপজেলা পুলিশের বিশেষ অভিযানে ৫২ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশের একটি বিশেষ টিম ।

গতকাল (২২ সেপ্টেম্বর ২০২১) বুধবার রাত আনুমানিক সাড়ে চার দিকে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শাহিনুর রহমান (৩৮) ডাউয়াবাড়ি ইউনিয়নের চর হলদিবাড়ি জুম্মাপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র , এবং সিরাজুল ইসলাম সুমন ( ২৬) ডিমলা উপজেলার সোনাখুলী হাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের পুত্র ।

এবিষয়ে জলঢাকা থানার এসআই পলাশ রায়ের সাথে কথা হলে তিনি বিষয় টি নিশ্চিত করে বলেন গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে চার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে জানতে পারি যে গোলমুন্ডা এলাকায় অবৈধ মাদক বেচাকেনা চলছে এমন একটি সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করে তাদের তিন জনের মধ্যে দুজন কে আটক করতে সক্ষম হই এবং অন্য একজন দ্রুত ঘটনা স্হল ত্যাগ করায় আমরা তাকে আটক করতে পারিনি তবে তাকে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়েছে । এবং তাদের বিরুদ্ধে মাদক মামলায় ২০১৮ এর ৩৬ (১) ১৪ (গ) ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলা নং ১৭ বলে জানান এস আই পলাশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

নীলফামারীতে ৫২ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ০২:৪৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১