এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সহ-সভাপতি পদে প্রার্থী আব্দুল হাকিম রাসেল ব্যবসায়ীদের নিকট দোয়া ও সমর্থন প্রার্থী

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৬:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭১ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলাকার সুপরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম রাসেল। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে আসছেন। সর্বদা বন্ধু সুলভ আচরণ ও সমস্যায় এগিয়ে আসার মানসিকতার জন্য ব্যবসায়ীদের কাছে তিনি একজন আস্থাভাজন মুখ হিসেবে পরিচিত।

আব্দুল হাকিম রাসেল ব্যবসায়ীদের কল্যাণে একটি ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, ব্যবসায়ীরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই তাদের নিরাপত্তা, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সার্বিক উন্নয়নের জন্য একটি কার্যকর নেতৃত্ব প্রয়োজন।

সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে তিনি সকল ব্যবসায়ীর নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন। ব্যবসায়ী মহলে অনেকে মনে করছেন, তার অভিজ্ঞতা, সৎ চিন্তা-চেতনা এবং ইতিবাচক ভূমিকা চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।

➡️ এক ব্যবসায়ী বলেন, “রাসেল ভাই সবসময় আমাদের পাশে থাকেন। আমরা বিশ্বাস করি, তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।”

চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আব্দুল হাকিম রাসেলের অংশগ্রহণ ইতিমধ্যে ব্যবসায়ীদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সহ-সভাপতি পদে প্রার্থী আব্দুল হাকিম রাসেল ব্যবসায়ীদের নিকট দোয়া ও সমর্থন প্রার্থী

প্রকাশিত হয়েছে: ০৬:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫