নিজস্ব প্রতিবেদকঃ
গত ৫ আগস্ট চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের অন্তরবর্তীকালীন কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান মোঃ কামাল হোসেন সুমন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং যেন কোন ব্যবসায়ী অসুবিধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তার নেতৃত্বে অন্তরবর্তীকালীন সময়ে ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। ব্যবসায়ী মহলে তিনি একজন নিষ্ঠাবান, কর্মঠ ও নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে সুনাম অর্জন করেছেন।
বর্তমানে মোঃ কামাল হোসেন সুমন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “আমি সদস্য সচিব হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাব। আপনাদের দোয়া ও সমর্থন আমার চলার পথে সবচেয়ে বড় শক্তি।”
ব্যবসায়ী মহলের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হলে মোঃ কামাল হোসেন সুমনের নেতৃত্বে চৌধুরী বাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।













