পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিস্ঠা বার্ষিকী উদযাপন করেছে পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এ উপলক্ষ্যে বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে মাতৃসদনের ভিতরে আগাছা পরিস্কার সহ বৃক্ষরোপন করে
এসময় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস ,
পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান বাধন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাহেব আলীসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুস্ঠিত হয়।
এর আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
















