এখন ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্মার্টফোন না পেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ১২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ৮১৪ পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের গঙ্গাচড়ায় স্মার্টফোন না পেয়ে রিয়াদ হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের সিটিসেল টাওয়ার সংলগ্ন দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ হোসেন ওই গ্রামের হুমায়ুন কবীরের পুত্র ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ বেশ কিছুদিন থেকে তার বাবা মায়ের নিকট একটি স্মার্ট ফোন কিনে চাচ্ছিলো। আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে না পারায় সে বাবা মার সাথে অভিমান করে। ঘটনার দিন সকালে বাড়ি ফাঁকা পেয়ে সে ফ্যানের সাথে রশি বেঁধে আত্নহত্যার চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে স্মার্টফোন না পেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ১২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১