এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিন ধরে আখাউড়ার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসহাক মিয়া (১২) নামে এক মাদ্রাসা ছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের রিয়াজুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় জামাতে আউয়াল (প্রথম শ্রেণী-উর্দ্দু ৪র্থ সমমান) শ্রেণীতে অধ্যয়নরত ছিল। সে গত রোববার সকালে মাদ্রাসা থেকে নাস্তা খাওয়ার জন্য যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি। নিখোঁজ ইসহাক আখাউড়া পৌরশহরের নারায়ণপুর এলাকার মোঃ জিল্লু মিয়ার পুত্র। এদিকে চার দিন ধরে সন্তানের সন্ধ্যান না পেয়ে তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত ২১ সেপ্টেম্বর তার বাবা মোঃ জিল্লু মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। আবেদনের ট্যাকিং নং ঘ৪তঞ৪৯. লিখিত আবেদন ও মাদ্রাসা সুত্রে জানা গেছে, ইসহাক প্রতিদিনের মত সকাল ৯টার দিকে লজিং বাড়িতে নাস্তা খাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যায়। ঘন্টাখানেক পর সে মাদ্রাসার আরেক ছাত্রের মাধ্যমে তার কাপড়-চোপড় রাখার ট্যাংক থেকে তার একটি প্যান্ট নিয়ে দিতে বলে। ওই ছাত্র প্যান্ট নিয়ে দিলে ইসহাক বলে সে বাড়িতে চলে যাবে। দুপুরে লজিং বাড়িতে খেতে যাবে না বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য। এরপর থেকে সে আর মাদ্রসায় ফিরে আসেনি।
মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন বলেন, আড়াই মাস আগে ইসহাক আমার মাদ্রাসায় ভর্তি হয়। ওই দিন সকালে সে মাদ্রাসা থেকে নাস্তার খাওয়ার জন্য বের হওয়ার পর আর ফিরে আসে নি।
এ ব্যপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশের সকল থানায় ইসহাকের নিখোঁজ হওয়ার সংবাদটি পৌঁছে দিয়েছে। এখনও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
ইসহাক মিয়ার বাবা মোঃ জিল্লু মিয়া বলেন, আমার ছেলে কিভাবে নিখোঁজ হলো বুঝতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সে কোথায় যায়নি। কেউ আমার ছেলের সন্ধ্যান পেলে আমাকে জানানোর জন্য অনুরোধ করছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

৪ দিন ধরে আখাউড়ার এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ

প্রকাশিত হয়েছে: ০২:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১