এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর কারাভোগ করা মাজেতকে গরু কিনে দিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ মাজেতের সাজা হয়েছিল ৩০ বছর। কিন্তু ভালো ব্যবহার ও ভালো কাজের জন্য ২৩ বছরেই মুক্তি মিলে তার। গত ২৬ মার্চ দীর্ঘ ২৩ বছর  কারাভোগ শেষে বের হন তিনি। তবে এই দীর্ঘ সময়ে বদলে গেছে অনেক কিছু। তার সংসারে এখন কেউ নেই। আছে কেবল অভাব অনটন।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধইপাড়া এলাকায় বাড়ি মাজেতের। তিনি ওই এলাকার মজিবর রহমানের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় তার সাজা হয়েছিল ২০০২ সালে। দুই বছর পর স্ত্রী সালেহা বেগম তার সংসার ছেড়ে অন্যত্র সংসার পাতেন। বাড়িতে নেই কোন জমি জায়গা। সংসারে ছিলো মা ফুলবানু বেগম। তিনিও ১৬ দিন আগে মারা গেছেন। খুব একা হয়ে পড়েন মাজেত। চা বাগানে শ্রমিকের কাজ করে কোন মতে জীবন যাপন করছেন তিনি। তবে অভাব অনটশে আবারো দিশেহারা হয়ে পড়েন তিনি। মাজেতের অসহায়ত্বের কথা শুনে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী তাকে সাবলম্বী করতে একটি গরু কিনে দেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার হাতে গরুটি তুলে দেন তিনি। গরু পেয়ে খুশি মাজেত।
মাজেত বলেন, আমি মামলায় ২৩ বছর কারাগারে কাটিয়েছি। এ বছর আমাকে মুক্তি দেয়া হয়েছে। এখন আমার পরিবারে কেউ নেই। মা ছিলো কয়েকদিন আগে তিনিও মারা গেছেন। আমি এখন চা বাগানে কাজ করি। জেলা প্রশাসক মহোদয় আমাকে একটি গরু কিনে দিয়েছেন। আমি খুব খুশি। আমার খুব উপকার হলো।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন কারাভোগ করেছে। ভালো আচরণ ও ভালো কাজের জন্য তাকে এবার মুক্তি দেয়া হয়েছে। সম্পদ বলতে তার কিছুই নেই। তাকে সাবলম্বী করতেই আমরা একটি গরু কিনে দিয়েছি। আশা করি সে এর মাধ্যমে ধীরে ধীরে নিজেকে আত্মনির্ভরশীল করতে পারবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

২৩ বছর কারাভোগ করা মাজেতকে গরু কিনে দিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে: ০৬:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫