এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে  যাত্রীবাহী নৈশকোচে সুপারির বস্তায় লুকানো ৩৯ পিস ফেনসিডিল উদ্ধার

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে স্থানীয় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ৩৯ পিছ ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৬ জুন) সন্ধায় বাস টার্মিনালে নৈশকোচ সাগরিকা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৩৯ পিছ ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানে পঞ্চগড় আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট নাঈমুর রহমান সহ সেনা সদস্য ও সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকার নারায়নগঞ্জে সাগরিকা নৈশকোচে এক বস্তা সুপারি বুকিং করে অজ্ঞাত এক ব্যাক্তি। বিকেলে বাস টার্মিনালে ইজিবাইকে বস্তাটি এনে কুলিকে দিয়ে লোড করতে বলে চলে যায়। নৈশকোচে সুপারির বস্তা লোড করার সময় সুপারির বস্তায় শব্দ পাওয়ায় ও ওজন বেশি দেখে সন্দেহ হয়। এসময় বস্তাটি খুললে সুপারির আড়ালে লুকানো ফেনসিডিল দেখতে পেয়ে সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয় তারা।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন,একটি সুপারি বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয় উদ্ধারকৃত ফেনসিডিলন জব্দ করে সদর থানায় আনা হয় এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে  যাত্রীবাহী নৈশকোচে সুপারির বস্তায় লুকানো ৩৯ পিস ফেনসিডিল উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:৫১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫