এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুশইন করা আটক নারী-শিশু সহ ২১ জনকে পরিবারের জিম্মায় ফেরত দিলো প্রশাসন

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বড়বাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইনের ঘটনায় আটক নারী-শিশুসহ ২১ জনকে তিন দিনের মাথায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।

শনিবার (২৪ মে) বিকেলে পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ডোলোপুকুর আশ্রয়ণ প্রকল্পে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের জিম্মায় তাদের হাতে তুলে দেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

এসময় পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান ও হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম উপস্থিতি ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। এর পর এলাকায় তাদের দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি তাদের আটক করে। পরে পঞ্চগড় সতর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে রাতে সবাইকে ডোলোপুকুর আশ্রয়ণ প্রকল্পে রাখা হয়। পরিবারের সদস্যদের খবর দেয়া হলে ৩ দিনের মাথায় তাদের আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই আলম বলেন, বৃহস্পতিবার রাতে ২১ জন আটক হওয়ার পর ইউএনও স্যার আমাকে ফোন করে তাদের আশ্রয়ণ প্রকল্পে রাখার বিষয়ে বলে। আমি তাদের থাকার ও খাবার ব্যবস্থা করি। আজকে তিনদিনের মাথায় তাদের অভিভাবক আসায় প্রশাসনের মাধ্যমে সবাইকে পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে। শিশু সহ সবাই তাদের নিজ পরিবারের কাছে ফিরে যাচ্ছে।

পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আইনি ভাবে আমরা তাদের পরিচয় নিশ্চিত করেছি, তারা বাংলাদেশের এ বিষয়ে ঘটনার দিন থানায় জিডি করা আছে। আজকে তাদের পরিবারের সদস্যরা আসলে সকল আইনি প্রক্রিয়া শেষে তুলে দেয়া হয়েছে। যে সকল কার্যক্রম রয়েছে সকল প্রক্রিয়া সম্পন্য করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ডিসি স্যারের নির্দেশে আটক ২১ জনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। এর মাঝে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তারা আসলে আজ তাদের হাতে তুলে দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে পুশইন করা আটক নারী-শিশু সহ ২১ জনকে পরিবারের জিম্মায় ফেরত দিলো প্রশাসন

প্রকাশিত হয়েছে: ০২:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫