এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ বৃহস্পতিবার(২২মে) ভোর রাত ৪ টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের দ্বায়িত্বপূর্ণ এলাকা উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ১০ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।  এর মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ জন শিশু রয়েছে।

পরে জয়ধরভাঙ্গা বিওপির টহল দল তাদের আটক করে।
তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল।
গত ২১ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে।

পরে কলকাতা থেকে বাসযোগে ২২ মে রাত ২ টায় নিয়ে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেইট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায়।
এদিকে এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় দুপুরে ২১ জনকে বিজিবি পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু সহ ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

প্রকাশিত হয়েছে: ১১:০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫