এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকলিয়ায় দুর্নীতির প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার দুই সংবাদকর্মী

ডেক্স রিপোর্টঃ ৩০ এপ্রিল ২০২৫, বুধবার দুপুরে চট্টগ্রামের ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক ওসমান এহতেসাম ও মোঃ জাহাঙ্গীর আলম হামলার শিকার হন।

স্থানীয় ওয়ার্ড অফিসের দুর্নীতি ও অনিয়মের ভিডিও প্রমাণ সংগ্রহ করার সময়, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সচিব সমর কৃষ্ণ দে এবং জন্মনিবন্ধন সহকারী মোঃ মনসুরুর আলম মানিকের যৌথ নির্দেশে এবং বাকলিয়া থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেকের নেতৃত্বে যুবদল কর্মী ফারুক, কবির, সোহাগরা মিলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও স্ট্যান্ড ভেঙে ফেলে, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এই বর্বর ঘটনায় আহত হন দুই সাংবাদিক। বর্তমানে আহত দুই সংবাদকর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জনগণের টাকায় পরিচালিত অফিসে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই যদি গণমাধ্যমকর্মীরা হামলার শিকার হন, তাহলে গণতন্ত্র কোথায়?

সাংবাদিক মহলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে সেই সাথে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাকলিয়ায় দুর্নীতির প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার দুই সংবাদকর্মী

প্রকাশিত হয়েছে: ০৬:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫