পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ অদ্য ২৬ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ৫টায় বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। বক্তাগণ দেশের সমসাময়িক রাজনীতির পরিস্থিতি ও দলের করনীয় বিষয়ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন নাজমুল হক প্রধান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জেরে অমল চন্দ্রের বাসায় হামলা ভাংচুর ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। নাজমুল হক প্রধান বলেন ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলার তীব্র নিন্দা জানান,তিনি আরো বলেন রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সহ অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষনার দাবী জানান তিনি সভায় জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহ সভাপতি সামুস কিবরিয়া প্রধান, সহ সভাপতি নাজিমউদ্দীন, দপ্তর সম্পাদক মফিদার রহমান মন্জু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, আটোয়ারী সভাপতি আনছার আলী মিঠুনসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















