এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা হতে অপহূত কিশোরী জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে মুক্তাগাছায় উদ্ধার

মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ঢাকা হতে অপহৃত নাবালিকা কিশোরী কে মুক্তাগাছা উপজেলা হতে যৌথবাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে।
জেলা এনএসআইয়ের সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা হতে অপহৃত নাবালিকা সুমাইয়া আক্তার কুসুমকে (১৫) জেলা এনএসআই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে মানকোন ইউনিয়নের নগধারালিয়া এলাকা হতে উদ্ধার করা হয়।
১১/০৪/২০২৫ তারিখ সাদেক খান রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর হতে মুক্তাগাছার গফুর মিয়ার ছেলে রবিন মিয়া কর্তৃক ফরিদপুর জেলার সদরপুর রাজারচর বেপারীকান্দি এলাকার সুবাহান বেপারী ও সুমি বেগমের মেয়ে সুমাইয়া আক্তার কুসুমকে অপহরণ করা হয়েছিলো। নাবালিকা কিশোরীকে উদ্ধার করে পরবর্তীতে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, অপহরণকারী রবিন মিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঢাকা হতে অপহূত কিশোরী জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে মুক্তাগাছায় উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০১:২১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫