পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে নিদিষ্ট কবরস্থানের উপর দিযে ব্যক্তিগত রাস্তা তৈরি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মসজিদের মুসুল্লি ও এলাকাবাসি।
আজ শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে পঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া বাজার জামে মসজিদ থেকে মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে।
মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তার প্রদক্ষিণ করে রজলী পাড়া কবরস্থানে গিয়ে প্রতিবাদ করে তারা।
এসময় বক্তব্য রাখেন, রজলীপাড়া বাজার জামে মসজিদের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক লোকমান হোসেন লুমানসহ মুসল্লীরা।
বক্তারা বলেন, আবুল হোসেন নামে এক প্রভাব শালী ব্যক্তি জোর করে কবরস্থানের জাযগা দখল করে রাস্তা নির্মাণ করে। আমাদের বাপ দাদার কবর সেখানে রয়েছে। আমরা কোনক্রমেই কবরস্থানের উপর দিয়ে রাস্তা করতে দেবনা।
এসময বিক্ষোভকারীরা কোদাল দিয়ে নিমার্ণ করা রাম্তাটি কেটে ফেলেন।













