এখন ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী আবু বক্কর সিদ্দীক

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলের ভিত্তিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) রেল ইঞ্জিন প্রতীক আবু বক্কর সিদ্দীক (আবু)। তাঁর প্রাপ্ত ভোট ২ হাজার ৯৮১ । আবু বক্করের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দীন চৌধুরী পেয়েছেন ২ হাজার ২৪৭ ভোট। সোমবার রাত নয়টায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। ৯টি কেন্দ্রের সবগুলোরই মেয়র ও কাউন্সিলর পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, সারাদিনে মোট ৭৮.৭৮ শতাংশ ভোট পড়েছে।

দেবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে তথ্য সংগ্রহ, ফলাফল ও পরিবেশ কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী আবু বক্কর সিদ্দীক

প্রকাশিত হয়েছে: ০৬:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১