এখন ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় প্রায় আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বগুড়ায় বিপুল পরিমান ৫০০ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম আলোহালীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তার হওয়া যুবক হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. রাসেল মন্ডল (৩০)।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘রাসেলের কাছে ৫০০ টাকার ৪৮৮টি নোটসহ মোট ২ লাখ ৪৪ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।ঈদকে কেন্দ্র করে জাল নোটগুলো ঢাকার ওদিক থেকে বগুড়ায় আনা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তার সঙ্গে আর কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘এই ব্যক্তির নামে মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের ১৩টির বেশি মামলা আছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় প্রায় আড়াই লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫