এখন ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বগুড়া সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) ভোররাতে উপজেলার বারপুর ফ্লাইওভারের নিচে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩ জন হলেন, শহরের পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে মো. জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), একই এলাকার আবু বক্করের ছেলে মো. আরিফ (৩০) ও মামুন-অর-রশীদের ছেলে মো. রাজিব খান (৩৪)।
শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্টেপ ফাস্ট কুরিয়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ অবস্থান নিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে উপশহর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. সোহাগ ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ‘অভিযানে তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১০:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫