এখন ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোয়াম  হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশের শুভ উদ্বোধন করেন আনসার  ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ।

পরে সরকারি অডিটোয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের মাঝে পুরস্কার হিসেবে বাই সাইকেল, সেলাই মেশিন, রাইসকুকার, ছাতা ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন
সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধে কমিউনিটি এলার্ট মেকানিজমের মাধ্যমে কার্যকর ভূমিকা  রেখেছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান । সঞ্চালনা করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তেতুলিয়া পঞ্চগড় জনাব শাইলী হক প্রীতি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫