এখন ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ডোমার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ

তপন দাস, নীলফামারীঃ বাংলাদেশ অন্তবর্তী সরকারের ঘোষণা মোতাবেক অপারেশন ডেভিল হান্ট কার্যক্রমের চলমান পেক্ষাপটে ঢাকার রমনা এলাকা থেকে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম নাহিদকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

রবিবার (১৬ই ফেব্রুয়ারী) সকালে গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করা হলে বিঞ্জ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এর আগে, শনিবার ভোররাতে ঢাকার রমনা থানার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্র মারফত জানা যায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সময় তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ঢাকা রমনা থানা পুলিশ। ২০১৮ সালের বিএনপি প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মনজুর আলম নাহিদ (৪৫) ডোমার পৌর শহরের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, রবিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেফতারকৃত নাহিদকে জেলা বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ডোমার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ

প্রকাশিত হয়েছে: ০৭:১২:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫