এখন ০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার স্ত্রী পলাতক

লুৎফর সিকদার৷ গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্যালিকা পলাতক
গোপালগঞ্জে একটি ঘর থেকে শুকুর শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্যালিকা, ভায়রাভাই পলাতক রয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শুকুর শেখ গোপালগঞ্জ সদর উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। এছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শালী ও ভায়রা (শ্যালিকার স্বামী)। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে শুকুর শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শালি ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এঘটনার পর থেকে স্ত্রী, শালী ও ভায়রাভাই পলাতক রয়েছে। তার মৃত্যুর রহস্য জানতে তদন্ত করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার স্ত্রী পলাতক

প্রকাশিত হয়েছে: ০৪:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫