এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় বছর পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দীর্ঘ ১ বছর ৬ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বিনা শুল্কে এসব চাল আমদানি করছেন আমদানিকারকরা।

সোমবার (১১ নভেম্বর)  দুপুর সাড়ে ১২টায় ৩টি ট্রাকে ১৩০ টন চাল এই স্থালবন্দরে প্রবেশ করে। মেসার্স শাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এসব চাল আমদানি করেছে।
দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানি করছেন আমদানিকারকরা। চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলেও জানান তারা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্না জাতের চাল ৪৮ টাকা এবং জিরাশাইল জাতের জাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, দেড় বছর এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। এই দীর্ঘ সময় পর মেসার্স শাইরাম এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩টি ভারতীয় ট্রাকে ১৩০ টন চাল আমদানি করেন।

হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দরে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে এ বন্দরে ২২ জন আমদানিকারক চাল আমদানির পারমিট পেয়েছে। প্রায় ৮৯ হাজার টন চাল আমদানি করতে পারবেন তারা।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেড় বছর পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু

প্রকাশিত হয়েছে: ০৫:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪