এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে যুবলীগের হামলায় ছাত্রদল নেতাসহ ১১ জন আহত

আবু বাসার, বিশেষ প্রতিনিধি, নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে যুবলীগ নেতাকর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির অন্তত ১১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর বিএনপিকর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে জোর করে ৩০ বস্তা চাল নেন। সরকার পতনের পর রিজভী সেই চালের টাকা দাবি করে আসছিলেন।

এর জেরে বুধবার রিজভীকে মারধর করে আলমগীর। এ ঘটনায় থানায় অভিযোগ করলে ক্ষুব্ধ হয় আলমগীর। পরে শুক্রবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়ায় চালের আড়তে গিয়ে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, রাকিব ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি তদন্ত আবু রায়হান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাটোরে যুবলীগের হামলায় ছাত্রদল নেতাসহ ১১ জন আহত

প্রকাশিত হয়েছে: ১১:৫৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪