এখন ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনসম্মুখে গোপালগঞ্জে কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সমাবেশ

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে জনসম্মুখে এলো জামায়াতে ইসলামী।আজ শনিবার ১৯ অক্টোবর জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মোঃ ছোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হযরত মাওলানা আঃ হামিদ, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির প্রফেসর রেজাউল করিম, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য রাখেন।

সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মোঃ ছোলায়মান গাজী বলেন, এতোদিন আমরা প্রকাশ্যে সভা সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকান্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা সমাবেশ চালিয়ে দলকে সুসংগঠিত করবো।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জনসম্মুখে গোপালগঞ্জে কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪